চিয়া
চিয়া সিড চাষে লাভ করে আলোড়ন সৃষ্টি করেছেন দিদার
মাগুরার সবুজ প্রান্তরে নতুন সম্ভাবনার নাম হয়ে উঠেছে পুষ্টিগুণসমৃদ্ধ ‘সুপার ফুড’ চিয়া সিড। মাগুরা সদর উপজেলার হাজিপুর ইউনিয়নের নড়িহাটি গ্রামে দেড় একর জমিতে মাত্র ১৬ থেকে ১৮ হাজার টাকা ব্যয়ে চিয়া সিড চাষ করে এলাকায় আলোড়ন সৃষ্টি করেছেন তরুণ কৃষি উদ্যোক্তা দিদার আহমেদ।