গ্রামবার্ত্তা
ঊনিশ শতকের আলোকিত সংবাদপত্র প্রসঙ্গ: গ্রামবার্ত্তা ও সাংবাদিকতায় কাঙাল হরিনাথ পদক প্রবর্তন
ঊনিশ শতকের আলোকিত সাংবাদিক, গ্রামীণ সাংবাদিকতার প্রবাদ পুরুষ ‘গ্রামবার্ত্তা প্রকাশিকা’র সম্পাদক, নির্ভীক কলম সৈনিক, অনুচ্চর জনগণের কণ্ঠস্বর কাঙাল হরিনাথ মজুমদার নিপীড়িত, অসহায়-বঞ্চিত নারী-পুরুষের শিক্ষা কাণ্ডারী এক বটবৃক্ষ। এ বৃক্ষের শেকড়ের সন্ধানে মেতে থাকতে তাঁর উত্তসূরিরা বদ্ধ পরিকর। তাঁর সমস- সৃষ্টিশীল কর্মকাণ্ড ও সৃষ্টির যৎকিঞ্চিত মূল্যায়ন হলেও পরবর্তীতে তা যেন অনেকটা্য় স'বির হয়ে পড়েছে। এই মহান পুরুষের সৃষ্টিকে যথাযথ মর্যাদা ও মূল্যায়ন শুধু ‘কাঙাল স্মৃতি তর্পণেই’শেষ নয় এই মনীষীর কালোত্তীর্ণ মর্যাদাটুকু দেয়া আমাদের জাতীয় কর্তব্য।