গণভোট
গণভোটের রায় বাস্তবায়নে আমরা সংসদে যাচ্ছি: রাজশাহীতে নাহিদ ইসলাম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, আগামী ১২ মার্চ জাতীয় সংসদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেই সংসদে আমরা কোনো ফ্যাসিস্টদের দোসরদের বক্তব্য শোনার জন্য যাচ্ছি না। জনগণ নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য গণভোটের পক্ষে রায় দিয়েছে। গণভোটে যে সংস্কারের পক্ষে জনগণ মত দিয়েছে, তা বাস্তবায়নের লক্ষ্যেই আমরা জাতীয় সংসদে যাচ্ছি।
গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে দেশে আর অপশাসন ফিরবে না: প্রধান উপদেষ্টা
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোট বিজয়ী হলে বাংলাদেশে একটি নতুন রাজনৈতিক বাস্তবতার সূচনা হবে এবং দেশে আর কখনো অপশাসনের ফিরে আসার সুযোগ থাকবে না। তিনি বলেন, সামনে যে নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে, তা দেশের রাজনৈতিক কাঠামোতে এক অভূতপূর্ব পরিবর্তন নিয়ে আসবে।
নেত্রকোনায় নির্বাচন ও গণভোটের নিরাপত্তা বিষয়ক সভা
নেত্রকোনায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে এক গুরুত্বপূর্ণ আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রাবিতে গণভোটে উত্তেজনা: শিক্ষকদের নাম তালিকাভুক্ত করলেন জিএস
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আয়োজিত গণভোট জনসচেতনতামূলক মতবিনিময় সভায় উত্তেজনার সৃষ্টি হয়েছে।
নরসিংদীতে ৭শ' ইমামের অংশগ্রহণে গণভোট সচেতনতামূলক সম্মেলন
নরসিংদীতে আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটারদের সচেতন ও উদ্বুদ্ধ করার লক্ষ্যে প্রায় ৭০০ ইমামের অংশগ্রহণে এক ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
গণভোটে পক্ষপাতমূলক প্রচারে নিষেধাজ্ঞা: সরকারি কর্মচারীদের সতর্ক করল ইসি
নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, প্রজাতন্ত্রের কর্মে নিয়োজিত কোনো ব্যক্তি গণভোট সম্পর্কে জনগণকে তথ্য দিতে ও সচেতন করতে পারবেন, তবে ‘হ্যাঁ’ বা ‘না’-কোনো একটি পক্ষের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানানো আইনত নিষিদ্ধ।