এলপিজি
কক্সবাজারে এলপিজি পাম্পে আগুন: ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন
কক্সবাজারের কলাতলীর আদর্শগ্রামে বুধবার রাতে একটি এলপিজি গ্যাস পাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডে পাম্পের পাশে থাকা ৩০টি ট্যুরিস্ট জিপ সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়েছে এবং পাশের তিনটি ঘরও আগুনে পুড়ে গেছে।
লুট হওয়া ৪৬২টি এলপিজি সিলিন্ডার আশুলিয়া থেকে উদ্ধার
মাদারীপুরে ডাকাতির ঘটনায় লুট হওয়া এলপিজি গ্যাসের ৪৬২টি খালি সিলিন্ডার ঢাকা জেলার আশুলিয়া এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এলপিজি সংকট মোকাবিলায় আমদানি ও উৎপাদনে কর পুনর্বিন্যাসের উদ্যোগ
দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সরবরাহ সংকট ও মূল্য অস্থিরতা সামাল দিতে আমদানি ও স্থানীয় উৎপাদন পর্যায়ে ভ্যাট ও কর কাঠামো পুনর্নির্ধারণের সুপারিশ করেছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।
দৌলতপুরসহ সারাদেশে এলপিজি সরবরাহ বন্ধ, বিপর্যস্ত ভোক্তা ও ব্যবসায়ীরা
দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) ভয়াবহ সংকট দেখা দিয়েছে। হঠাৎ করে বড় কয়েকটি কোম্পানির সরবরাহ কমে যাওয়ায় কুষ্টিয়ার দৌলতপুরসহ দেশের নানা অঞ্চলে এলপিজি ফিলিং স্টেশন ও সিলিন্ডার ব্যবসায়ীরা চরম দুর্ভোগে পড়েছেন।
লুটপাটে 'এলপিজি' সিন্ডিকেট-নীরব কেন সরকার ?
‘রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সিলিন্ডারের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ও সরবরাহ সংকটে চরম ভোগান্তিতে ভোক্তারা।
এলপিজির মূল্যবৃদ্ধি কারসাজির ফল, ব্যবস্থা নেয়া হচ্ছে: জ্বালানি উপদেষ্টা
খুচরা ও পাইকারি ব্যবসায়ীদের কারসাজির কারণেই তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি)-এর দাম অস্বাভাবিকভাবে বেড়েছে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।