আইসিসিবি
আইসিসিবিতে ফার্নিচার মেলা, একই স্থানে দেশের শীর্ষ ৪৪ ব্র্যান্ড
রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) শুরু হয়েছে ২১তম জাতীয় ফার্নিচার মেলা। পাঁচ দিনব্যাপী এ আয়োজনে দেশের ৪৪টি শীর্ষস্থানীয় ফার্নিচার কোম্পানি ৩২৩টি স্টলে আসবাবের আধুনিক নকশা ও বৈচিত্র্যময় পণ্য প্রদর্শন করছে। মেলায় প্রবেশ বিনা মূল্যে এবং বিভিন্ন আসবাব কেনায় সর্বোচ্চ ১৫ শতাংশ পর্যন্ত মূল্যছাড় দেওয়া হচ্ছে। আগামী ৩১ অক্টোবর পর্যন্ত চলবে এ মেলা।
আইসিসিবিতে পণ্য প্রদর্শনী ও গাড়ির বাজারে ক্রেতাদের ভিড়
রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) একসঙ্গে চলা ‘মেড ইন পাকিস্তান’ প্রদর্শনী, আন্তর্জাতিক চামড়া ও জুতা প্রদর্শনী এবং ‘সুপার সেল কার বাজার’ ঘিরে ক্রেতা-দর্শনার্থীদের ব্যাপক আগ্রহ দেখা গেছে। ছুটির দিনে তিন আয়োজনেই ছিল উপচে পড়া ভিড়; প্রদর্শনীতে নানা দেশের পণ্য ও প্রযুক্তির পাশাপাশি কার বাজারে নতুন, রিকন্ডিশন্ড ও ব্যবহৃত গাড়ির সমাহার ক্রেতাদের আকৃষ্ট করেছে।
আইসিসিবিতে আজ শুরু হচ্ছে এশিয়ান ট্যুরিজম ফেয়ার
রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আজ বৃহস্পতিবার শুরু হচ্ছে তিন দিনব্যাপী ১৩তম এশিয়ান ট্যুরিজম ফেয়ার (এটিএফ)। বাংলাদেশসহ ১০টি দেশের দুই শতাধিক প্রতিষ্ঠান এবারের মেলায় অংশ নিচ্ছে। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য মেলা উন্মুক্ত থাকবে।
আইসিসিবিতে শুক্রবার আবারও বসছে ‘সুপার সেল কার বাজার’
রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) শুক্রবার আবারও বসছে ‘সুপার সেল কার বাজার’। প্রথম দুই সপ্তাহের আয়োজনের পর তৃতীয় সপ্তাহেও সকাল ১০টা থেকে চলবে গাড়ি ও মোটরসাইকেল কেনাবেচার এই আয়োজন। নতুন, পুরোনো ও রিকন্ডিশন্ড গাড়ি, মোটরবাইকসহ বিভিন্ন ধরনের যানবাহন দেখার ও কেনাবেচার সুযোগ থাকছে এখানে।
রাজকীয় আয়োজনের অনন্য ঠিকানা আইসিসিবিতে বসছে এশিয়ান ট্যুরিজম ফেয়ার
দেশ-বিদেশ ভ্রমণের নানা আয়োজন, পর্যটন পণ্য ও সেবার প্রদর্শনী এবং পর্যটন বিনিয়োগের নতুন সম্ভাবনা নিয়ে রাজধানীর বুকে শুরু হতে যাচ্ছে ১৩তম এশিয়ান ট্যুরিজম ফেয়ার (এটিএফ)। আগামী ১৭ সেপ্টেম্বর থেকে তিন দিনব্যাপী এই আন্তর্জাতিক পর্যটন মেলা বসবে রাজধানীর কুড়িল বিশ্বরোড ও ৩০০ ফুট সড়কসংলগ্ন সুবিশাল ও নান্দনিক ভেন্যু ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি)।
আইসিসিবিতে প্রতি শুক্রবার বসবে ‘সুপার সেল কার বাজার’
গাড়ি ও মোটরসাইকেল কেনাবেচার সুযোগ এক জায়গায় দিতে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) নিয়মিত বসছে ‘সুপার সেল কার বাজার’। আগামীকাল শুক্রবার বিকেল সাড়ে ৪টা থেকে সেখানে নতুন, পুরোনো ও রিকন্ডিশন্ড গাড়ি, মোটরসাইকেল এবং বিভিন্ন ধরনের ইউটিলিটি ভেহিকেল কেনাবেচার সুযোগ থাকবে।