১০০ ফিট সড়ক
নাম ১০০ ফিট, চলার জায়গা মাত্র ১০ ফিট!
রাজধানীর ভাটারার মাদানী অ্যাভিনিউয়ের ১০০ ফিট সড়কের প্রায় ৯০ ফুটই হকার, অটোরিকশার স্ট্যান্ড ও অবৈধ পার্কিংয়ের দখলে থাকার অভিযোগ উঠেছে। এতে কোথাও কোথাও যান চলাচলের জায়গা থাকছে মাত্র ১০ ফুট। পথচারীদের দুর্ভোগ, যানজট ও দুর্ঘটনার ঝুঁকি বাড়লেও দীর্ঘদিন ধরে কার্যকর সমাধান না হওয়ায় প্রশ্ন উঠেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি নিয়ে।