হিউম্যান রাইটস ওয়াচ
২২ বিশ্ববিদ্যালয়ের ৪০৪ শিক্ষকের বিরুদ্ধে তদন্ত, উদ্বেগ এইচআরডব্লিউর
বাংলাদেশের ২২টি সরকারি বিশ্ববিদ্যালয়ের অন্তত ৪০৪ জন শিক্ষকের বিরুদ্ধে রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগে তদন্ত শুরু হওয়ায় উদ্বেগ জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। সংস্থাটির অভিযোগ, যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ না করে শিক্ষক ও শিক্ষার্থীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে, যা মতপ্রকাশের স্বাধীনতা ও মানবাধিকারের পরিপন্থী।