হাসপাতালে সংঘর্ষ
বগুড়ায় রোগীর মৃত্যু: স্বজন ও ইন্টার্ন চিকিৎসকদের সংঘর্ষে আহত ১২
বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন রোগীর মৃত্যুকে কেন্দ্র করে স্বজনদের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকদের রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই সংঘর্ষে অন্তত ১২ জন আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ভুল চিকিৎসার অভিযোগ তুলে রোগীর স্বজন ও ইন্টার্ন চিকিৎসকদের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে এই রণক্ষেত্রের সৃষ্টি হয়।