হাসপাতালে দুর্নীতি
দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে দুদকের আচমকা অভিযান
চিকিৎসা সরঞ্জাম, খাদ্য সরবরাহ ও দালালচক্রের নানা অনিয়মের অভিযোগে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার পরিচালিত এই অভিযানে ছদ্মবেশে তথ্য সংগ্রহের পাশাপাশি নথিপত্র পর্যালোচনা করেন দুদকের কর্মকর্তারা। এতে হাসপাতালে রোগীদের চিকিৎসাসেবার সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখা হয়।