হাকুর বাজার
গোয়াইনঘাটে গরুর গাড়ি আটকে ‘চাঁদাবাজি’, কাঠগড়ায় রাহাত
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ডৌবাড়ী ইউনিয়নের হাকুর বাজার এলাকায় এক ব্যবসায়ীর গরুর গাড়ি আটকে চাঁদা দাবি, চালককে মারধর এবং নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে গোয়াইনঘাট প্রেসক্লাবের সদস্য কাওছার আহমদ রাহাতের বিরুদ্ধে। ভুক্তভোগী ব্যবসায়ী রুহেল আহমদের এই অভিযোগকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ব্যাপক উত্তেজনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘটনার সপক্ষে ও বিপক্ষে উপজেলার রাজনৈতিক নেতৃবৃন্দের পাল্টাপাল্টি অবস্থানে এখন উত্তাল স্থানীয় নেট দুনিয়া।