স্বর্ণের মূল্য
টানা ৭ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১৭ হাজার ৫৫৪ টাকা
দেশের বাজারে স্বর্ণের দাম কমার ধারাবাহিকতা অব্যাহত রয়েছে। কয়েক দিনের ব্যবধানে টানা সাত দফায় স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সর্বশেষ ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমানোর ফলে সাত দফায় ২২ ক্যারেটের স্বর্ণের দাম মোট কমেছে ১৭ হাজার ৫৫৪ টাকা।