সুলতান উৎসব
নড়াইলে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো দু'দিনব্যাপী সুলতান উৎসব
বরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর জন্মভূমি নড়াইলে অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শুরু হয়েছে দুদিনব্যাপী ঐতিহ্যবাহী সুলতান উৎসব। উৎসবের প্রথম দিনে দুই শতাধিক কোমলমতি শিশুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে এক জমকালো চিত্রাঙ্কন প্রতিযোগিতা।