সীসা দূষণ
মাজুনি ও ধাতব খুন্তিতেও বাড়ছে হাঁড়ি থেকে সীসা ছড়ানোর ঝুঁকি
কম দামে তৈরি অ্যালুমিনিয়ামের রান্নার পাত্রে রান্না করা খাবারে মিশতে পারে বিষাক্ত সীসা। নতুন এক গবেষণায় দেখা গেছে, এসব পাত্রে রান্না করা ভাত ও খিচুড়িতে উল্লেখযোগ্য মাত্রায় সীসা পাওয়া যাচ্ছে। শুধু রান্না নয়, খসখসে মাজুনি দিয়ে হাঁড়ি ঘষে পরিষ্কার করা এবং ধাতব খুন্তি দিয়ে খাবার নাড়াচাড়ার কারণেও সীসা ছড়ানোর ঝুঁকি বাড়ছে। বিশেষ করে শিশুদের স্বাস্থ্য ও বিকাশের জন্য এটি উদ্বেগজনক।