সিফিলিস
প্রতিদিন ১০ লাখের বেশি মানুষ যৌনরোগে আক্রান্ত হচ্ছে: ডব্লিউএইচও
বিশ্বে প্রতিদিন ১০ লাখের বেশি মানুষ নতুন করে নিরাময়যোগ্য যৌনবাহিত সংক্রমণে আক্রান্ত হচ্ছেন। আক্রান্ত ব্যক্তিদের অধিকাংশের শরীরে কোনো লক্ষণ দেখা যায় না। ফলে অনেকেই সংক্রমণের বিষয়ে জানতে পারেন না। সময়মতো চিকিৎসা না নিলে এসব সংক্রমণ থেকে বন্ধ্যত্ব, ক্যানসার ও গর্ভাবস্থায় নানা জটিলতা দেখা দিতে পারে।