সামাজিক দায়বদ্ধতা
উসমান (রা.)-এর ব্যবসায়িক দর্শন: সততা থেকে সামাজিক দায়বদ্ধতা
ইসলামের ইতিহাসে হজরত উসমান ইবনে আফফান (রা.) শুধু তৃতীয় খলিফা হিসেবেই স্মরণীয় নন; তিনি ছিলেন একজন সফল, বিচক্ষণ ও দানশীল ব্যবসায়ীও। খিলাফতের দায়িত্ব গ্রহণের আগে মক্কার অন্যতম সমৃদ্ধ ব্যবসায়ী হিসেবে তাঁর পরিচিতি ছিল। ব্যবসায়িক সাফল্যের পাশাপাশি মানুষের কল্যাণে সম্পদ ব্যয়ের দৃষ্টান্তও তিনি স্থাপন করেছেন।