সামাজিক কার্যক্রম
গোপালগঞ্জে ওয়ালটন প্লাজার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
গোপালগঞ্জে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বিনামূল্যে চিকিৎসাসেবা দিতে বিশেষ মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটন প্লাজা। বুধবার দিনব্যাপী এই আয়োজনে স্থানীয় বাসিন্দা ও ওয়ালটনের গ্রাহকেরা অভিজ্ঞ চিকিৎসকদের কাছ থেকে বিনামূল্যে পরামর্শ ও চিকিৎসাপত্র গ্রহণ করেন। প্লাজার এই জনকল্যাণমূলক উদ্যোগটি স্থানীয় মহলে বেশ প্রশংসিত হয়েছে।