সাংবাদিকতা প্রশিক্ষণ
চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের নিয়ে প্রেস কাউন্সিলের বিশেষ কর্মশালা
চাঁপাইনবাবগঞ্জে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের লক্ষ্যে বাংলাদেশ প্রেস কাউন্সিলের উদ্যোগে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে জেলা সার্কিট হাউসের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই কর্মশালায় অপপ্রচার ও অপসাংবাদিকতা প্রতিরোধের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।