সাঁথিয়া পাবনা সংবাদ
প্রাথমিকে টানা দ্বিতীয়বার জাতীয় চ্যাম্পিয়ন: সাঁথিয়ার জোড়গাছা স্কুলকে সংবর্ধনা
জাতীয় পর্যায়ের প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হওয়া পাবনার সাঁথিয়ার জোড়গাছা ইউনাইটেড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দলকে বিশেষ সংবর্ধনা দেওয়া হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে বিজয়ী ক্ষুদে খেলোয়াড়দের ফুলেল শুভেচ্ছা ও আর্থিক সহায়তা প্রদান করা হয়। পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানটি স্থানীয় ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনার সৃষ্টি করেছে।