সরকারি ছুটি
নির্বাচন ও গণভোটকে ঘিরে চার দিনের সরকারি ছুটি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে দেশজুড়ে শুরু হয়েছে টানা চার দিনের সরকারি ছুটি। বুধবার (১১ ফেব্রুয়ারি) থেকে শুরু হওয়া এ ছুটি চলবে আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত। এ সময়ে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস-প্রতিষ্ঠান ও সংস্থাগুলো বন্ধ থাকবে।