সরকারি চিকিৎসাসামগ্রী
শরীয়তপুরে রাতে সরকারি চিকিৎসাসামগ্রী বিক্রির অভিযোগ
শরীয়তপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিস থেকে রাতের বেলায় ব্যান্ডেজসহ বিভিন্ন চিকিৎসাসামগ্রী বিক্রির অভিযোগ উঠেছে। এ ঘটনায় অফিসটির ইপিআই বিভাগের মেডিকেল টেকনোলজিস্ট আমির হোসেনের নাম সামনে এসেছে। তবে অভিযুক্ত ব্যক্তির দাবি, বিক্রির জন্য নেওয়া সামগ্রীগুলো তাঁর ব্যক্তিগত ব্যবসার পণ্য।