সনাতন ধর্মীয় উৎসব
কলাপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে জগন্নাথ দেবের রথযাত্রা শুরু
পটুয়াখালীর কলাপাড়ায় উৎসবমুখর পরিবেশে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা শুরু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ঢাকের বাদ্য ও উলুধ্বনিতে মুখরিত শোভাযাত্রার মাধ্যমে এই উৎসবের সূচনা ঘটে। বিশ্বশান্তি কামনায় আয়োজিত এই রথযাত্রায় স্থানীয় শত শত ভক্ত অংশ নেন।