শীতের আবহাওয়া
পঞ্চগড়ে হিমেল বাতাসে বাড়ছে শীত, তাপমাত্রা ১১.১ ডিগ্রি
উত্তরের জেলা পঞ্চগড়ে হিমেল বাতাসে শীতের অনুভূতি বাড়ছে। রাতভর ঠান্ডা বাতাস বয়ে যাওয়ায় ভোর ও সকালে শীতের তীব্রতা বেশি অনুভূত হচ্ছে। রোববার (২৯ নভেম্বর) সকাল ৬টায় জেলার তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।