শিল্পকারখানার নিরাপত্তা
নিরাপত্তাগাজীপুর শিল্পাঞ্চলে আরও ৮ প্লাটুন আনসার মোতায়েন
গাজীপুরের শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদার করতে নতুন করে আরও ৮ প্লাটুন বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েন করা হচ্ছে। এর আগে মোতায়েন করা ৬ প্লাটুনের সঙ্গে নতুন সদস্য যুক্ত হওয়ায় জেলায় মোট ১৪ প্লাটুন আনসার সদস্য নিরাপত্তার দায়িত্ব পালন করবেন। শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনা, সম্ভাব্য সংঘাত, নাশকতা ও সহিংসতা প্রতিরোধ এবং শিল্পকারখানার স্বাভাবিক কার্যক্রম সচল রাখতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।