শিক্ষার্থী ভর্তি
লটারির বদলে ভর্তি পরীক্ষা চান ফরিদপুরের অভিভাবকেরা
প্রাথমিক ও নিম্ন মাধ্যমিক স্তরের সরকারি বিদ্যালয়ে লটারির পরিবর্তে ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তির প্রক্রিয়া বহাল রাখার দাবিতে ফরিদপুরে মানববন্ধন করেছেন সর্বস্তরের অভিভাবকেরা। মঙ্গলবার দুপুরে ফরিদপুর প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়।