রুবেল শেখ
জাজিরা উপজেলা যুবদল নেতা রুবেল শেখের আপত্তিকর ভিডিও ভাইরাল
শরীয়তপুরের জাজিরা উপজেলা যুবদলের সহসভাপতি রুবেল শেখকে ঘিরে একটি ব্যক্তিগত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা চলছে। তবে ভিডিওটির ধারণকাল, স্থান ও প্রেক্ষাপট সম্পর্কে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। বিষয়টি নজরে আসার কথা জানিয়ে অভিযোগের সত্যতা পাওয়া গেলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার কথা বলেছে জেলা যুবদল।