রিফাইনারি অনুমোদন
রিফাইনারি স্থাপনের অনুমোদন নেই, তবু উৎপাদনের পরিকল্পনা
সরকারের প্রয়োজনীয় অনুমোদন ও রিফাইনিং লাইসেন্স ছাড়াই চট্টগ্রামভিত্তিক টিকে গ্রুপের প্রতিষ্ঠান সুপার পেট্রোকেমিক্যাল পিএলসি রিফাইনারি নির্মাণ করেছে বলে অভিযোগ উঠেছে। এমনকি বিপুল পরিমাণ যন্ত্রপাতি আমদানি এবং শুল্ক ফাঁকির অভিযোগের মধ্যেই প্রতিষ্ঠানটিকে উৎপাদনের অনুমোদন দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে। এদিকে বছরে ১২ লাখ টন অপরিশোধিত জ্বালানি তেল আমদানি এবং ২০২৭ সালে বিপিসিকে বিভিন্ন ধরনের পরিশোধিত জ্বালানি সরবরাহের পরিকল্পনা করেছে প্রতিষ্ঠানটি।