রাষ্ট্রীয় প্রতিষ্ঠান
সরকারের সাহসী পদক্ষেপ, এবার দরকার প্রশাসন ঢেলে সাজানো
বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার ইতিহাসে সাহসী ও ব্যতিক্রমী সিদ্ধান্তের উদাহরণ কম নয়। ১৯৮০ সালের ৩০ এপ্রিল সাভারের জিরাবো গ্রামে প্রথম ‘স্বনির্ভর গ্রাম সরকার’ আনুষ্ঠানিকভাবে গঠনের মধ্য দিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তৃণমূল পর্যায়ে জনগণকে সম্পৃক্ত করার একটি নতুন ধারণার সূচনা করেছিলেন। সে সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেছিলেন, দেশের মানুষের কল্যাণে কাজ করতে হলে সাহসী সিদ্ধান্ত নিতেই হয়।