মুকসুদপুর news
গোপালগঞ্জে ৭শ' অসহায় পরিবারকে খাদ্যসহায়তা দিলেন প্রবাসী মতিয়ার
গোপালগঞ্জের মুকসুদপুরে অসহায় ৭০০টি পরিবারের পাশে দাঁড়িয়েছেন দুবাই প্রবাসী মতিয়ার রহমান। মঙ্গলবার দুপুরে নিজ অর্থায়নে মুকসুদপুর উপজেলার বড়ইতলা গ্রামে সহায় সম্বলহীন মানুষের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন তিনি। একই সঙ্গে দীর্ঘমেয়াদে সহায়তা প্রদানের লক্ষ্যে উপকারভোগীদের জন্য বিশেষ কার্ডের সংস্থান করা হয়েছে।