ময়মনসিংহ জেলা প্রশাসন
ময়মনসিংহে 'নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২'-এর বর্ণাঢ্য উদ্বোধন
তৃণমূল পর্যায় থেকে সুপ্ত ক্রীড়া প্রতিভা অন্বেষণ ও বিকাশ ঘটানোর লক্ষ্যে দেশব্যাপী 'নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)' এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। খুলনা জেলা স্টেডিয়ামে আয়োজিত মূল উদ্বোধনী অনুষ্ঠানের সাথে ভার্চুয়ালি যুক্ত হয় ময়মনসিংহ জেলা প্রশাসন। 'ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা' প্রতিপাদ্যে যৌথভাবে এ প্রতিযোগিতার আয়োজন করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং ক্রীড়া পরিদপ্তর।