মনোনয়ন পত্র জমা
সিরাজগঞ্জ জেলা মোটর শ্রমিক ইউনিয়ন নির্বাচন: ৪৯ প্রার্থীর মনোনয়নপত্র জমা
উৎসবমুখর পরিবেশে সিরাজগঞ্জ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনের মনোনয়নপত্র জমাদান সম্পন্ন হয়েছে। ১৭টি পদের বিপরীতে মোট ৪৯ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র জমা দিয়েছেন। আগামী ৬ নভেম্বর শহরের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ে এই নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।