ভুয়া সেনা কর্মকর্তা
সেনাকর্মকর্তা পরিচয়ে স্কুলছাত্রীকে ধর্ষণ: মোংলায় পারভেজ গ্রেপ্তার
র্যাব ও সেনাবাহিনীর ভুয়া ঊর্ধ্বতন কর্মকর্তা সেজে স্কুলছাত্রীকে ধর্ষণ ও প্রতারণার অভিযোগে পারভেজ ব্যাপারী (২২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বাগেরহাটের মোংলা থেকে পিরোজপুরের কাউখালী থানা পুলিশ ও মোংলা থানা পুলিশের যৌথ অভিযানে তাকে আটক করা হয়।