ভারত-পাকিস্তান সম্পর্ক
সন্ত্রাসবাদ আর পানি—ভারত কেন দুটিকে একসঙ্গে দেখছে
পাহেলগামে সন্ত্রাসী হামলার পর পাকিস্তানের সঙ্গে ১৯৬০ সালের সিন্ধু পানি চুক্তি স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে ভারত। নয়াদিল্লির যুক্তি, সীমান্তপারের সন্ত্রাসবাদ বন্ধ না হওয়া পর্যন্ত দ্বিপক্ষীয় সহযোগিতার সুবিধাগুলো আগের মতো চালিয়ে যাওয়া সম্ভব নয়। অন্যদিকে পাকিস্তানের আবেদনে আন্তর্জাতিক সালিসি আদালত বলেছে, ভারতের একতরফা সিদ্ধান্তে চুক্তি স্থগিত বা বাতিল হয় না। এতে আইনি বিতর্কের পাশাপাশি দুই দেশের সম্পর্কের ভবিষ্যৎ নিয়েও নতুন প্রশ্ন তৈরি হয়েছে।