ভারতনীতি
শেখ হাসিনা ইস্যু গুরুত্বপূর্ণ, বাংলাদেশের জাতীয় স্বার্থ আরও বড়
শেখ হাসিনার প্রত্যর্পণের দাবি বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও আইনগত বিষয় হলেও, এই একটি ইস্যুকে কেন্দ্র করে পুরো বাংলাদেশ-ভারত সম্পর্ককে সীমাবদ্ধ করা জাতীয় স্বার্থের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। বাণিজ্য, জ্বালানি, পানি, সীমান্ত নিরাপত্তা, যোগাযোগ ও আঞ্চলিক সহযোগিতার মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলো সচল রেখেই হাসিনার প্রত্যর্পণের বিষয়ে দৃঢ় কূটনৈতিক অবস্থান নেওয়া প্রয়োজন। বাংলাদেশের জন্য এখন সবচেয়ে জরুরি হলো আবেগনির্ভর সংঘাত নয়, বরং দৃঢ়তা ও বাস্তববাদের সমন্বয়ে একটি ভারসাম্যপূর্ণ ভারতনীতি।