ব্রাহ্মণবাড়িয়া-৩
ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে প্রচারণাকালে ইনসানিয়াত বিপ্লবের প্রার্থী আহত
ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর–বিজয়নগর) আসনে নির্বাচনী প্রচারণা চালানোর সময় ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ-এর প্রার্থী শেখ হানিফের ওপর হামলার অভিযোগ উঠেছে। সোমবার সন্ধ্যায় সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের চিনাইরের চাপুইর এলাকায় এ ঘটনা ঘটে। হামলায় প্রার্থীসহ তাঁর ৩–৪ জন কর্মী আহত হন। আহতদের জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।