ব্যাংক ক্যাশিয়ার উধাও
কলাপাড়ায় আল-আরাফাহ ব্যাংকের ক্যাশিয়ার কোটি টাকা নিয়ে উধাও, গ্রাহকদের বিক্ষোভ
পটুয়াখালীর কলাপাড়ায় আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এক আউটলেট শাখার ক্যাশিয়ার গ্রাহকদের প্রায় কোটি টাকা নিয়ে চম্পট দিয়েছেন। এই অর্থ আত্মসাতের ঘটনায় ক্ষুব্ধ গ্রাহকরা ব্যাংক ঘেরাও করে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন। অভিযুক্ত ক্যাশিয়ার রিয়াদুল ইসলাম শুধু গ্রাহকদের নয়, এজেন্টের ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকেও বড় অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ উঠেছে।