বিদ্যুৎ খাত
বিদ্যুতের পুঞ্জীভূত সংকটে শুধু মন্ত্রীকে দোষারোপ কতটা যৌক্তিক?
দেশের চলমান বিদ্যুৎ সংকটের জন্য শুধু বিদ্যুৎমন্ত্রীকে এককভাবে দায়ী করা কতটা যৌক্তিক—এ নিয়ে প্রশ্ন উঠেছে। বিদ্যুৎ খাতের বর্তমান সংকটের পেছনে দীর্ঘদিনের অবকাঠামোগত দুর্বলতা, পুরোনো বিতরণব্যবস্থা, দীর্ঘ ফিডার, জনবল ও যন্ত্রপাতির সীমাবদ্ধতা, জ্বালানি সরবরাহ এবং জাতীয় পর্যায়ে উৎপাদন ঘাটতিসহ একাধিক কারণ রয়েছে। ফলে সংকটের প্রকৃত কারণ চিহ্নিত না করে ব্যক্তিকে দায়ী করার বদলে উৎপাদনের পাশাপাশি সঞ্চালন ও বিতরণব্যবস্থার আধুনিকায়নে গুরুত্ব দেওয়ার প্রয়োজন রয়েছে।
বিদ্যুৎকেন্দ্রের ভাড়া বেড়ে ৪২ হাজার কোটি টাকা, চাপে বিদ্যুৎ খাত
দেশের বিদ্যুৎ খাতে উৎপাদন ব্যয় কমিয়ে সাশ্রয়ের উদ্যোগ নেওয়া হলেও বাস্তবে উল্টো চিত্র দেখা যাচ্ছে। এক বছরের ব্যবধানে শুধু বিদ্যুৎকেন্দ্রের ভাড়া বা ক্যাপাসিটি চার্জ বেড়েছে প্রায় ১০ হাজার কোটি টাকা। ফলে বিদ্যুৎ উৎপাদনের প্রতি ইউনিট খরচ বেড়ে গেছে প্রায় ৮ শতাংশ।