বিজয় লাভ
জামালপুরে ৫টি সংসদীয় আসনেই বিএনপি প্রার্থীদের বিজয় লাভ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুরের সব ৫টি আসনে বিএনপি প্রার্থীরা বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে জেলা প্রশাসকের কার্যালয়ে ফলাফল ঘোষণার সময় জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ ইউসুপ আলী ফলাফলের বিবরণ প্রকাশ করেন। নির্বাচিতদের মধ্যে দুই জন আবারও সংসদে ফিরছেন, তিনজন প্রথমবারের মতো নির্বাচিত হয়েছেন।