বাঁধ নির্মাণ
পদ্মার তীব্র ভাঙনে বিলীন ঘরবাড়ি-জমি, শিবগঞ্জে স্থায়ী বাঁধের দাবি
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পদ্মা নদীর পানি কমার সাথে সাথে শুরু হয়েছে তীব্র ভাঙন। নদীগর্ভে ফসলি জমি ও বসতভিটা হারিয়ে দিশেহারা হয়ে পড়া দুর্লভপুর ইউনিয়নের শত শত মানুষ ভাঙন রোধে স্থায়ী বাঁধের দাবিতে এক বিশাল মানববন্ধন করেছেন। আজ শুক্রবার দুপুরে ক্ষতিগ্রস্ত এলাকাবাসী পদ্মা নদীর তীরে দাঁড়িয়ে এই দাবি জানান।