প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ভালুকায় উদ্দীপন কুমির খামার পরিদর্শনে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু
ময়মনসিংহের ভালুকায় দেশের অন্যতম বাণিজ্যিক কুমির খামার পরিদর্শন করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। এ সময় তিনি বন্যপ্রাণী সংরক্ষণ ও টেকসই ব্যবস্থাপনার মাধ্যমে দেশের অর্থনীতিতে নতুন জোয়ার আনার তাগিদ দেন। পরিবেশের ভারসাম্য রক্ষায় সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে তিনি এই খাতের উজ্জ্বল বাণিজ্যিক সম্ভাবনার কথা তুলে ধরেন।