প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার
প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার হলেন ইউএনবি সম্পাদক মাহফুজুর রহমান
বার্তা সংস্থা ইউনাইটেড নিউজ অব বাংলাদেশের (ইউএনবি) সম্পাদক এসএএম মাহফুজুর রহমানকে প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগের কথা জানানো হয়।