পেয়ালা
হেমলকের পেয়ালা থেকে বাংলার মাটি: আল মুজাহিদীর সৃষ্টিলোক
বাংলা সাহিত্যের আধুনিকতার ইতিহাসে ষাটের দশককে এক সৃজনশীল বিস্ফোরণের কাল হিসেবে চিহ্নিত করা হয়। এই সময়ে কবিতার ভাষা, বিষয়বস্তু ও প্রকরণে এসেছিল এক আমূল পরিবর্তন, যা পূর্ববর্তী দশকের ঐতিহ্যকে নতুন এক মাত্রায় উন্নীত করেছিল। এই দশকের অন্যতম প্রধান প্রতিনিধি ছিলেন কবি আল মুজাহিদী, যিনি ১৯৪৩ সালের ১ জানুয়ারি টাঙ্গাইলে জন্মগ্রহণ করেন ।