সর্বশেষ

পাকিস্তান চ্যাম্পিয়ন

আনভীর ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া কাপের পর্দা নামল, চ্যাম্পিয়ন পাকিস্তান

বৃষ্টির কারণে ভারত-পাকিস্তানের বহুল প্রতীক্ষিত ফাইনাল পরিত্যক্ত হওয়ায় লিগ পর্বে শীর্ষে থাকা পাকিস্তানকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছে ‘ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড-এশিয়া কাপ ২০২৬’-এর দ্বিতীয় আসরে। রানার্সআপ হয়েছে ভারত। বাংলাদেশে প্রথমবারের মতো আয়োজিত এই আন্তর্জাতিক টুর্নামেন্ট সফলভাবে সম্পন্ন করার পাশাপাশি মাঠ, উইকেট, আউটফিল্ড ও আধুনিক সুযোগ-সুবিধার জন্য বিদেশি ক্রিকেটারদের প্রশংসা পেয়েছে বসুন্ধরা এবিজি স্পোর্টস সিটির আনভীর ক্রিকেট স্টেডিয়াম। এদিকে ১ ডিসেম্বর থেকে সাংবাদিকদের অংশগ্রহণে ‘এবিজি মিডিয়া কাপ’ আয়োজনের ঘোষণা দিয়েছে এবিজি স্পোর্টস সিটি।

বিজ্ঞাপন

৩০০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০