নারী স্বাবলম্বী
বসুন্ধরার সহায়তায় নান্দাইলে ২০ নারীর স্বপ্নপূরণের যাত্রা
ময়মনসিংহের নান্দাইলে বসুন্ধরা গ্রুপের সহায়তায় এবং বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে তিন মাসের সেলাই প্রশিক্ষণ শেষে ২০ জন অসচ্ছল ও পিছিয়ে পড়া নারীর হাতে বিনা মূল্যে সেলাই মেশিন তুলে দেওয়া হয়েছে। এই উদ্যোগের মাধ্যমে নারীদের স্বাবলম্বী হওয়ার পাশাপাশি পরিবারের আর্থিক অবস্থায় অবদান রাখার সুযোগ তৈরি হয়েছে।