নারী উদ্যোক্তা
সংগ্রাম থেকে সাফল্য: পাবনার নারী উদ্যোক্তা অনুজা সাহা এ্যানির অনন্য পথচলা
পাবনার নারীরা এখন আর শুধু সংসার সামলানোতেই সীমাবদ্ধ নেই। তারা নিজেদের ভাগ্য পরিবর্তনের পাশাপাশি দেশের অর্থনৈতিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। কঠোর পরিশ্রম, দক্ষতা ও আত্মবিশ্বাসের মাধ্যমে অনেক নারী আজ সমাজে সম্মানজনক অবস্থান তৈরি করছেন এবং অন্য নারীদের জন্যও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করছেন। তেমনই এক সংগ্রামী নারী উদ্যোক্তা হলেন পাবনার অনুজা সাহা এ্যানি।