তাসলিম আহমেদ শুভ
এসএসসি পরীক্ষার্থী শুভর শিক্ষাজীবন বাঁচাতে এগিয়ে এল এবিজি ফাউন্ডেশন
পরিবারের আর্থিক অসচ্ছলতায় প্রায় দুই বছরের স্কুলের বেতন, পরীক্ষার ফি ও নিবন্ধন ফি বকেয়া পড়ে যাওয়ায় এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া নিয়ে অনিশ্চয়তায় পড়েছিল গাজীপুরের শিক্ষার্থী তাসলিম আহমেদ শুভ। তার শিক্ষাজীবন সচল রাখতে এগিয়ে এসেছে এবিজি (আনভীর বসুন্ধরা গ্রুপ) ফাউন্ডেশন। সংস্থাটির আর্থিক সহায়তায় বকেয়া পরিশোধের সুযোগ তৈরি হয়েছে তার।