ঢাকা পরিচ্ছন্নতা
টোকিওর মতো ঢাকা গড়তে চান তারেক রহমান, চাইলেন প্রবাসীদের সহযোগিতা
রাজধানী ঢাকাকে জাপানের রাজধানী টোকিওর মতো পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর নগরীতে পরিণত করার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ লক্ষ্য বাস্তবায়নে বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, বায়ুদূষণ নিয়ন্ত্রণ ও দেশব্যাপী বৃক্ষরোপণের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান তিনি। একই সঙ্গে দেশের উন্নয়ন ও সংস্কার কার্যক্রম বাস্তবায়নে প্রবাসী বাংলাদেশিদের সহযোগিতা কামনা করেন প্রধানমন্ত্রী।