ডিএনসি অভিযান
চাঁপাইনবাবগঞ্জে ৪২ পিস ইয়াবাসহ নারীসহ গ্রেফতার ২
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার রেলস্টেশন প্রান্তিকপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৪২ পিস ইয়াবাসহ এক নারী ও এক পুরুষকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ সময় তাদের কাছ থেকে মাদক বিক্রির নগদ টাকাও উদ্ধার করা হয়। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।