জ্বালানি দরপত্র
জ্বালানি টেন্ডারে পুরনো বলয়ের দাপট, সিঙ্গাপুরে প্রিমিয়াম নিয়ে বৈঠক
জ্বালানি আমদানি ঘিরে দেশের ব্যবসায়িক অঙ্গনে পুরনো প্রভাবশালী একটি বলয়ের তৎপরতা আবারও আলোচনায় এসেছে। ২০২৭ সালের জানুয়ারি-জুন মেয়াদের জ্বালানি আমদানি, আন্তর্জাতিক সরবরাহকারী নির্বাচন, জিটুজি পদ্ধতিতে ক্রয়, দরপত্র, স্থানীয় ও বিদেশি এজেন্ট নিয়োগ এবং প্রিমিয়াম নির্ধারণ নিয়ে সিঙ্গাপুরে অনুষ্ঠিত একটি বৈঠককে কেন্দ্র করে উঠেছে নানা প্রশ্ন। অভিযোগ রয়েছে, ওই বৈঠকে সম্ভাব্য ব্যবসায়িক সুবিধা ও কমিশন বণ্টন নিয়েও আলোচনা হয়েছে।