জামালপুর-১ আসন
জামালপুর-১ আসনের সাবেক এমপি নূর মোহাম্মদ গ্রেফতার
জামালপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) নূর মোহাম্মদকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার রাতে রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে আটক করা হয়। বর্তমানে তাকে ডিবি কার্যালয়ে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে নিশ্চিত করেছে পুলিশ।