জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ
৩ লাখ ছাত্রীর জন্য সাইকেল, শিক্ষায় ঝরে পড়া ঠেকাতে নতুন উদ্যোগ
দূরের পথ পেরিয়ে প্রতিদিন স্কুলে যাতায়াত করতে হয় দেশের প্রত্যন্ত অঞ্চলের অসংখ্য কিশোরীকে। কোথাও কয়েক কিলোমিটার পথ হেঁটে, আবার কোথাও কাদামাটি ও ভাঙাচোরা রাস্তা পেরিয়ে বিদ্যালয়ে যেতে হয় তাদের। দীর্ঘ ও কষ্টকর যাতায়াতের পাশাপাশি নিরাপত্তার উদ্বেগও অনেক সময় ছাত্রীদের নিয়মিত স্কুলে উপস্থিতিতে বাধা হয়ে দাঁড়ায়। এর প্রভাব পড়ে পড়াশোনায়, বাড়ে ঝরে পড়ার ঝুঁকি।